October 24, 2026, 8:35 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোকাম ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল’ মোকাম ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে নিমসার জুনাব আলী কলেজ’র একটি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মী সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিমসার কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইউনুস আহমেদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান তাইফ, সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি মোঃ নবী নেওয়াজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, যুবদল নেতা তানভীর হোসেন সোহেল, আমির হোসেন সোহাগ, মাসুম বিল্লাহ সোহাগ সাইদুর রহমান সানি।

অনুষ্ঠানে মোকাম ইউনিয়নের ছাত্র দল ও যুব দলের নেতা-কর্মীরা  উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  নিহত ও আহত সকলের জন্য দোয়া কামনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।

কর্মীসম্মেলন শেষে নেতাকর্মীরা, বুড়িচং উপজেলা বিএনপি’র সভাপতি, এটিএম মিজানুর রহমানকে কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে প্রার্থী হিসেবে দেখতে চাই বলে বিভিন্ন রকম স্লোগান ধরেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা