September 25, 2026, 4:12 am
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোলবাদনের মাধ্যমে প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্রগ্রাম :

চট্টগ্রাম প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বাংলাঢোল বাদন পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ই জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় বেলুন উড়ানো ও বর্ণাঢ্য শোভাযাত্রায় লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এর নেতৃত্বে ও শিল্পী গোষ্ঠীর পরিচালক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর পরিচালনায় সানাইয়ের সুরে, ঢাক ঢোল ও মার্কেজ বাদনের মধ্যে দিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু, শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বিমল জলদাস, দোলন জলদাস, সুজন দাস, মিন্টু দাস, আকাশ দাস, গিরিধারী দাস, সুমন দাস, সজল দাস প্রমুখ।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সালাউদ্দিন মোঃ রেজা, সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক দেবদুলাল ভৌমিক সহ প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিক ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা