September 10, 2026, 12:42 am
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্জ এ, বি মইন উদ্দিন আহমেদ (টুনু হাজী) অসুস্থ ; সবার কাছে দোয়া কামনা

বাতায়ন24নিউজ ডেক্স :

চাঁদপুর, মতলব উত্তরের বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী বহু সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্জ এ, বি মইন উদ্দিন আহমেদ (টুনু হাজী) আজ ২৭ জুলাই রোববার সকালে ঢাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পরেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করান।

জানা গেছে, আলহাজ্জ এ, বি মইন উদ্দিন আহমেদ (টুনু হাজী)-কে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিও-তে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আলহাজ্জ এ, বি মইন উদ্দিন আহমেদ (টুনু হাজী)-এর সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ্য থেকে মতলব সহ দেশবাসীর কাছে তাঁর সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, আলহাজ্জ এ, বি মইন উদ্দিন আহমেদ (টুনু হাজী)-মতলব উত্তরে মুন্সি আজিম উদ্দিন ডিগ্রি কলেজ, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়, আলহাজ্জ এ, বি মইন উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়,নার্গিস বেগম কিন্ডার গার্টেন সহ বেশ কিছু মসজিদ সহ ধর্মী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি এলাকার মানুষের সেবায় সবসময় নিবেদিতপ্রাণ একজন মানুষ হিসাবে সবার কাছে সম্মান ও সুনাম রয়েছে।

আলহাজ্জ এ, বি মইন উদ্দিন আহমেদ (টুনু হাজী) ব্রিট্রিশ ভারতের ত্রিপুরা রাজ্যের বর্তমান চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এনায়েতনগর গ্রামে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হোসেন এবং মাতা জমিলা খাতুন আর দাদা ছিলেন মুন্সি আজিম উদ্দিন সরকার।

বাতায়ন24নিউজ পরিবারের পক্ষ্য থেকে আলহাজ্জ এ, বি মইন উদ্দিন আহমেদ (টুনু হাজী)-এর শারিরীক সুস্থ্যতা ও নেক হায়াত কামনায় মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ পাক এমন একজন সৎপরায়ণ মানুষের নেক হায়াত দান করুন। আমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা