August 11, 2026, 4:37 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচংয়ে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ

বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলাধীন আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং গাউছিয়া ইসলামিক মিশন ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদ হলরুমে শীতার্ত ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম।

উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল খায়ের তোতা মিয়া, ৫ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার এস এম জাহের ও মোঃ লিটন রেজা (সাবেক প্যানেল চেয়ারম্যান), ফকির বাজার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আল আমিন,সংস্থার  সাধারণ সম্পাদক মোঃ হোসেন, আনন্দপুর পশ্চিমপাড়া সালাম শাহ্ (রহ:) জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, তরুণ ব্যবসায়ি মোঃ সুজন, সংস্থার  সদস্য ফৌজিয়া রিজনা, সেলিনা আক্তার, মোঃ মাসুম, মিনহাজুল ইসলাম, মোঃ আরিফ, ফাতেমা আক্তার ও আছমা আক্তার সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে  সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র  হিসেবে কম্বল এবং খাবার  বিতরণ কর্মসূচি গ্রহণ করায় আলোকিত যুব উন্নয়ন সংস্থা, গাউছিয়া ইসলামিক মিশন ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ও  সদস্যদের প্রশংসা করে বলেন সামাজিক ও মানবিক এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

পরে বিশেষ দোয়া, মিলাদ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা