November 10, 2026, 10:35 pm
শিরোনামঃ
সাহাবিদের প্রতি শিয়াদের অবমাননাকর আচরণ ও ইতিহাস বিকৃতি; থামবে কবে? আমরা কি আদর্শ দেশপ্রেমিক বাঙালি হতে পেরেছি? যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী উৎসব উদযাপন!

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব ”বৈশাখী উৎসব ১৪৩২” উদযাপন করা হয়েছে।

আনন্দ শোভাযাত্রা, পান্তা-ইলিশ খাওয়া, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠাণের মধ্য দিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষ এবং বুড়িচং আনন্দ পাইটল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে।

গতকাল সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার  সম্মেলন কক্ষে আলোচনা ও সর্বশেষ বাঙালির ঐতিহ্যবাহী খাবার ভর্তা-ভাজির সাথে পান্তা ভাত, ইলিশ খাবারেরর আয়োজন করা হয়।

সকাল ১০ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি সোনিয়া হক, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোঃ কফিল উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মোঃ ফয়েজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা