October 25, 2026, 5:11 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর দীর্ঘদিনের দাবি প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে : শওকত মাহমুদ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, কুমিল্লার বিভিন্ন উপজেলায় গ্যাস সংযোগ থাকলেও বুড়িচং ব্রাহ্মণপাড়া আজ অবহেলিত।

অতীতে যারা সরকারের মন্ত্রী এমপি ছিলেন তারা ইচ্ছা করেও বুড়িচং ব্রাহ্মণপাড়ায় গ্যাস সংযোগ দেয়নি।

তাই তিনি নির্বাচিত হলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান করবেন বলে আশ্বাস দেন।

শুক্রবার ২২ ডিসেম্বর বুড়িচং উপজেলার আরাগ-আনন্দপুর, সাদকপুর, গোবিন্দপুর, কংশনগর, ভারেল্লা৷ মালাপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এ কথাগুলি বলেন।

তিনি আরো বলেন, কুমিল্লার গ্যাস সারা বাংলাদেশে গেলেও বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত। এই দুই উপজেলায় গ্যাস সংযোগ হলে গৃহস্থলী কাজের পাশাপাশি কলকারখানায় ব্যবহার হবে। এতে এই এলাকার মানুষের জীবন যাত্রার মান অনেক উন্নত হবে।

তাই তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা বাসিকে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

তিনি বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গন সংযোগ শেষে একাধিক নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

এসময় তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা