July 25, 2026, 6:26 am
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

বুড়িচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বুড়িচং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত দোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ তানভীন হাসানের সভাপতিত্বে এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমানের পরিচালনায় বুড়িচং সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই প্রদর্শনি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ আছমা বিনতে আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবদুল খালেক, মোঃ আবদুল মোতালেব।

এসময় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান,আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি গাজী  মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, এনজিও কর্মী আবু তাহের, মোঃ হাসেম আলী বাচ্চ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা