September 25, 2026, 4:12 am
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক সরস্বতী পূজা পরিদর্শন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক সরস্বতী পূজা পরিদর্শন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১ টায় বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডে বীণাপানি সংগঠনের উদ্যোগে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা

উপলক্ষে আয়োজিত উৎসব পরিদর্শন করেছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দোলন জলদাস, বাবলু দাশ, লক্ষ্মীপদ দাস, গৌরপদ দাশ, আকাশ দাস, অনিক দাস, তুষার দাস, পঙ্কজ দাস, আদিত্য দাস ও অদিতি দাস প্রমূখ।

উল্লেখ্য প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন করা হয়। ঢাক-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠে সারা দেশের বিভিন্ন পূজামণ্ডপ।

এদিন পূজামণ্ডপগুলোতে হিন্দু ধর্মাবলম্বীরা বাণী অর্চনা ছাড়াও নানা আয়োজনে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীকে স্মরণ করেন এবং দিনব্যাপী এ আয়োজনে আসা ভক্তদের জন্য রাখা হয় প্রসাদের ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা