September 7, 2026, 11:57 am
শিরোনামঃ
মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ২ ভাইয়ের পরিবার মতলব উত্তরে খালেদা জিয়া স্মৃতি ফ্রিজ-টিভি কাপ ফুটবলের মেগা ফাইনাল অনুষ্ঠিত ; লটারিতে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ চ্যাম্পিয়ন GENERAL (RETD.) DR AZIZ AHMED’S MILITARY PHILOSOPHY: STRENGTHS AND LIMITATIONS OF LEADERSHIP

মতলবে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

কর্মসুচি মধ্যে ছিল তোপধ্বনির পরপরই শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলাকে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়েছে । বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়।

মুক্তিযোদ্ধা স্মৃতি ফলাকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে উপজেলা প্রশাসন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসানের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.কামরুল হাসান, মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ও নূরুল হক সরকার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম ও ফারুক হোসেন।

সভাশেষে বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা