October 25, 2026, 6:53 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে অনলাইন প্রতারণার ভয়ংকর নেটওয়ার্ক ; মূল হোতাসহ গ্রেপ্তার ৪

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মতলব উত্তর থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন  অনলাইন প্রতারক চক্রের মূল হোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫), মো. নজরুল ইসলাম নজু (৫৭), মো. আল আমিন রিফাত (৩০) এবং রাব্বি হোসেন জাবেদ (২৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নোয়াখালীর কবিরহাট থানার বাসিন্দা জহিরুল ইসলাম নামের এক যুবক গত ১১ জানুয়ারি মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অনলাইনে হেদায়েত উল্লাহ ওরফে মনির নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে সখ্যতা গড়ে উঠলে তাকে ফার্নিচার ব্যবসায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখানো হয়।

প্রতারক চক্রটি নগদ অ্যাকাউন্ট ও ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধাপে জহিরুল ইসলামের কাছ থেকে মোট ৮ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর একপর্যায়ে প্রতারকরা তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর জেলার পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু করা হয়।

এসআই মো. রেজাউল করিম ও এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে মতলব উত্তর এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দেবিদ্বার ও বুড়িচং উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ আরও দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, অনলাইন প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুরো নেটওয়ার্ক ধ্বংস না করা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা