October 25, 2026, 6:25 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে জাটকা অভিযানে ১৪ জেলে আটক, ৭ দিনের কারাদণ্ড

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জন জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৪টি মাছধরা নৌকা জব্দ করা হয়।

বুধবার (১১ মার্চ) বিকেলে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে মতলব উত্তরের মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বেহুন্দী জাল, একটি চাপ জাল ও প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে ৪টি মাছধরা নৌকা ও ৪টি অ্যাংকর জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানে আটককৃত ১৪ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নুর মোহাম্মদ (২৭), মো. ইকবাল হোসেন (২০), আলাউদ্দিন (৩৬), মো. কামাল হোসেন (৪০), মো. ফিরোজ (৪৪), মো. খলিল হোসেন (৩০), সুমন (৩৫), মো. নবীর হোসেন (৩৫), মো. সাগর (২০), মো. জামাল (২৮), ইমাম হোসেন (১৯), মো. আবুল হোসেন (৪৩), হানিফা (৩৫) ও আল আমিন। তাদের মধ্যে কয়েকজন মতলব উত্তর উপজেলার চর উমেদ ও এখলাছপুর এলাকার বাসিন্দা এবং বাকিরা লক্ষ্মীপুরের কমলনগর ও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আহসান হাবিব।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান, নৌ টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল করতে সরকার নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। অভয়াশ্রম এলাকায় কেউ অবৈধভাবে জাল ফেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, জাটকা রক্ষা করা ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা শিকার করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা