August 14, 2026, 1:19 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে দুস্থ পরিবারের মাঝে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়ার ঈদবস্ত্র বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়ার পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুঃস্থ, অসহায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০শে মার্চ) সকাল ১২ টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্ৰামে নিজ বাড়িতে  দুস্থ ও গরিব মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

এ সময় উপস্থিত মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমরান হোসেন মিয়া বলেন, আমি ক্ষুদ্র সামর্থ্য নিয়েই মানুষের পাশে দাঁড়ানোর ও ঈদের আনন্দ ভাগাভাগির করার চেষ্টা করেছি। গরীব অসহায় দরিদ্র মানুষের প্রতি ‘জাতীয় পার্টি’ দায়িত্ববোধ থেকে সব সময় পাশে থেকেছে। দেশের মানুষ চাদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজের রাজনীতি আর দেখতে চায় না। মানুষ শান্তি চায়, ন্যায্যমূল্যে নিত্যপন্য চায়, শ্রমিক তার ন্যায্য মজুরির নিশ্চয়তা চায়। জাতীয় পার্টি সবসময় মানুষের মৌলিক চাওয়া পাওয়া পূরনের রাজনীতি করছে।

পরিশেষে তিনি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মাগফেরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা