October 24, 2026, 11:54 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ!

মমিনুল ইসলাম:
Oplus_0

মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এআইজিএ উপকরণ (১৬টি বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে অডিটোরিয়ামে মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, বর্তমান ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। অবরোধের সময় জেলেরা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য জেলেদের ভিজিডি কার্ডের মাধ্যমে চাল দেওয়া হচ্ছে। যথাযথ পদক্ষেপের কারনে আমরা নদীতে বড় ইলিশ মাছ পাচ্ছি। এতে জেলেরা যেমন লাভবান হচ্ছে পাসাপাশি দেশবাসী বড় ইলিশ খেতে পারছে। জেলেদের অনেক সুযোগ সুবিধা দেয়ার পরও কিছু কিছু অসাধু এবং লোভী লোক চুরি করে ঝাটকাসহ ছোট মাছ স্বীকার করছে। এদের বিরুদ্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে।

সহকারী মৎস্য কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা