June 25, 2026, 9:29 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

মতলব উত্তরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামুল্যে বোরো ধানের (উফশী জাতের) বীজ, সার ও হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ চত্ত্বরে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌর প্রশাসক হিল্লোল চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। সভা পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সালাউদ্দিন।

১৪ টি ইউনিয়ন ও ১ পৌরসভার ২ হাজার ১০০ জন কৃষকদের মাঝে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড বীজ, ৭ হাজার ২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ধানের ফলনশীল বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।

প্রধান অতিথি হিল্লোল চাকমা বলেন, বর্তমান সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করার ব্যবস্থা করার জন্য। এতে করে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের অনেক উপকার হবে। সেই সাথে সরকারের যে উৎপাদন লক্ষ্যমাত্রা তা পূরণ হবে।

অনুষ্ঠানের সভাপতি ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সকলের সহযোগিতায় আমরা তালিকা প্রস্তুত করে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে পারলাম। সহকলের সহযোগিতার জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রণোদনা পাওয়ার যোগ্য এমন কেউ বাদ পড়লে যোগাযোগ করবেন পরবর্তীতে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা