October 24, 2026, 9:50 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৮টি গরু অসুস্থের সত্যতার প্রমান মিলছে

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে অনুমোতিহীন একটি ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে মাশাল্লাহ -আলহামদুলিল্লাহ খামারীর ৮ টি গরু গুরতর অসুস্থ হয়েছে।

এতে খামার মালিক জসিম উদ্দিন লিটনের ১৭ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ঘটনাটি ঘটে ২৫ জুন উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে।

এ বিষয়ে খামার মালিক লিটন থানায় ও ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করেন। অভিযোগ বলা হয়েছে , তার ঘাস ক্ষেত সংলগ্ন একটি ব্যাটারী কারখান গড়ে তোলেন পার্শ্ববর্তী কলাকান্দ গ্রামের আরব আলীর ছেলে সোহেল। সেই ব্যাটারি কারখানার বর্জ্য ও বিষাক্ত সীসা ও ধোয়া ঘাসের উপর পরে। সে ঘাস কেটে গরুকে খাওয়ালে ৮টি গরু অসুস্থ হয়ে যায়। পরে ডাক্তার এনে চিকিৎসা করে সুসু করে কম মূল্যে বিক্রি করে। এতে খামারীর ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সে দাবি করে। এর আগেও একই কারনে আরো কয়েকটি গরু মারা গেছে বলে ভুক্তভোগীরা জানান। এদিকে ব্যাটারীর বিষাক্ত বর্জ্য ও সীসা বা অন্য কোন কারনে গরু অসুস্থ হয়েছে কিনা তা জানার জন্য মাটি, ঘাসের কান্ড ও পাতার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শ্যামল চন্দ্র দাস। বিষয়টি মিমাংসার জন্য থানায় বসেলও রিপোর্টের কারনে বিষয়টি আর মিমাংসা হয়নি। অবশেষে ৩০ জুলাই মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার প্রাণিসম্পদ এবং পশুসম্পদ পণ্যের জন্য প্রাণিসম্পদ পরিষেবা বিভাগ সনদপত্রের বিশ্লেষণ রিপোর্ট জসিম উদ্দিন লিটনের গরুর খাবার ঘাসের প্যারামিটার পদ্ধতি ফলাফলে দেখা যায়, ঘাস, পাতা ও মাটি সীসাযুক্ত ছিল।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, খবর পাওয়া পর আমি খামারে যাই। ঘাসের মধ্যে বিষাক্ত মিশ্রিত গ্যাস ছিল কিনা সেজন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠাই। সেই রির্যাপোট পেয়েছি। রির্পোট অনুযায়ী মাটি, ঘাস ও পাতায় বিষাক্ত সীসা ছিল। যা গরুর খাদ্যের জন্য মারাত্মক ক্ষতি কারক।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, বিষয়টি যেহেতু মাসিক আইনশৃঙ্খলা ও সম্নয় সভায় উপস্থাপন করা হয়েছে সেজন্য উপজেলায় হস্তান্তর করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক বলেন, বিষয়টি আমি জেনেছি এবং গুরুত্বাহকারে দেখছি। যেহেতু মাননীয় সংসদ সদস্য বিষয়টি অবগত আছে সেহুেতু তার সাথে পরামর্শ করে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা