October 25, 2026, 7:31 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে যাত্রীবাহী গাড়ি থেকে জব্দকৃত ৩১০ কেজি জাটকা এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

জাটকা রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে যাত্রীবাহী গাড়ি থেকে ৩১০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে যাত্রীবাহী একটি গাড়ি থেকে অবৈধভাবে বহন করা ৩১০ কেজি জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকাগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর আউটপোস্ট এর কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক, মৎস্য অফিসের ইমাম হোসেন।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও একশ্রেণির অসাধু ব্যবসায়ী এখনো গোপনে জাটকা পরিবহন ও বিক্রির চেষ্টা করছে। এতে আমাদের জাতীয় মাছ ইলিশের উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। জাটকা রক্ষা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা। তাই সরকারিভাবে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, নদী ও নৌপথের পাশাপাশি সড়কপথেও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবেই জাটকা পাচারকারীরা সুযোগ না পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা