August 13, 2026, 6:27 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির জনসমাবেশ ; গণহত্যার বিচারের ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে : তানভীর হুদা

মতলব উত্তর প্রতিনিধি:

গণহত্যার বিচারের ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে। জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা মতলব উত্তরের ৭জন সহ হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তানভীর হুদা বলেন, দেশে ১৭ বছর কোনো ভোট হয়নি, দিনের ভোট রাতে হয়েছে। তারা আবার ভোট চুরির স্বপ্ন দেখছিল কিন্তু জণগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা পাশের দেশ ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি মতলবের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফটে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনারা তা না করে টেন্ডারবাজি, জয়গাজমি দখল, টাকার বিনিময়ে শালিশ নিয়ে ব্যাস্ত হয়ে গেছেন। এটি করে আপনারা দলের বদনাম করছেন। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের ভালোবাসা আদায় করতে হবে। আপনারা এমন কোন কাজ করবেন না, যাহাতে সাধারণ মানুষ ও নেতা কর্মীর মনে বিন্দু পরিমান কষ্ট পায়।

ফরাজীকান্দি ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-কোষাধ্যক্ষ বশির আহাম্মেদ সরকার।

আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ প্রধান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, যুবদল নেতা বিল্লাল হোসেন, হুমায়ুন কবির, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি আবুল বাসার জগলু, উপজেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বেপারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা