October 25, 2026, 10:50 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে ৫বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামি গ্রেফতার

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাই’সহ ৫ বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার পলাতক আসামি মো. রাসেল মিয়া (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুর রকির এর দিকনির্দেশনায়া ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হকের তত্তাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানে তাকে গ্রেপ্তার করেন। রাসেল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ এর নেতৃত্বে পৃথক অভিযানে ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ী কান্দি গ্রাম থেকে শাহাজালাল দেওয়ানের মেয়ে ২ বছর সাজাপ্রাপ্ত শামসুন্নাহার (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে। আসামি রাসেল ৫বছরের সাজা পরোয়ানামূলে এবং অন্য আসামি ২ বছর সাজা শামসুন্নাহার পরোয়ানামূলে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা