August 14, 2026, 8:06 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির সব নেতাদের স্বাগত জানিয়ে সুজাতপুর বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলার সুজাতপুর বাজারে এই মিছিল হয়। মিছিলটি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হয়েছে।

তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা তানভীর হুদার নেতৃত্বে বৈষম্যহীন মতলব গড়তে আমরা ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করে যাব।

আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাশার ছগির, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আখন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, সাবেক ইউপি সদস্য আবু সায়েম, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, পৌর যুবদলের সাবেক যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম, বিএনপি নেতা আ. কাদের, আ. আজিজ, যুবদল নেতা ইকবাল হোসেন গাজী,সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হাসান সরকার, হাসানুল কিবরিয়া তপন, জিলানী খান, মো. শাহাদাত হোসেন, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদল নেতা নাদিম ভূঁইয়া, সাদ্দাম হোসেন, তানজিল প্রধান, শরিফ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা