September 8, 2026, 4:04 pm
শিরোনামঃ
মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র

মতলব দক্ষিণে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক রিজিয়া খাতুন স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে গত মঙ্গলবার ৯ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কমিটিতে মতলব সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক, কবি ও স্থানীয় সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেনকে সভাপতি এবং নারায়ণপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুক্তার আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা বিউটি বেগম এবং কলেজ শিক্ষক মো. গোলাম মোস্তফা খান। সদস্য হিসেবে রয়েছেন রয়মনেননেছা মহিলা কলেজের প্রভাষক গাজী মো. মনির হোসেন, এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান এবং দগরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনসহ মোট পাঁচজন।

কমিটির সভাপতি মুহাম্মদ জাকির হোসেন বলেন, আগামী তিন বছর আমরা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সমাজে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং নাগরিক সম্পৃক্ততা জোরদারে কাজ করবো। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে একটি শক্ত সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু আইন প্রয়োগকারী সংস্থার একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে গণসচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিকল্প নেই। মতলব দক্ষিণ উপজেলাকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে গড়ে তুলতে এই কমিটি নিরলসভাবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা