August 10, 2026, 11:28 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ম.ম. রবি ডাকুয়া, বাগেরহাটঃ

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। স্বর্ণতারা একতা সংঘের আয়োজনে শুক্রবার (৮ মে) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনা আবাসিক এলাকার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

১০ দলীয় এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। খেলাটি ঘিরে ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে কর্ণফুলী দল নির্ধারিত ওভারে ১৭০ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুরমা দল শুরুতে ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত ১৪৭ রানে থেমে যায়। ফলে ২৩ রানের ব্যবধানে কর্ণফুলী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে কর্ণফুলী দলের খেলোয়াড় সুমন শীল “ম্যান অব দ্য ম্যাচ” ও “ম্যান অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন। তার দুর্দান্ত নৈপুণ্যে দর্শকরা মুগ্ধ হন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকলে এলাকার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।”

এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধান, বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

পরে চ্যাম্পিয়ন কর্ণফুলী দলের হাতে ট্রফি তুলে দেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এবং রানার্স-আপ সুরমা দলের হাতে ট্রফি তুলে দেন কমডোর শফিকুল ইসলাম সরকার। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা