May 10, 2026, 1:02 pm
শিরোনামঃ
জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়! আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মায়ের আহাজারি ; মতলবে রিপন হত্যার এক মাস পরও অধরা আসামি, বিচার দাবিতে মানববন্ধন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক প্রোগ্রাম কোন ব্যক্তির চারিত্রিক অপরাধের দায় ইসলাম নেবে কেন?

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মতলব উত্তরের দুই নৌ পুলিশ ফাঁড়ির দাপট ; জব্দ ১১ লক্ষ মিটার কারেন্টজাল

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নে মোহনপুর ও বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির যৌথ টানা ৫দিনের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্টজাল জব্দসহ একাধিক জেলে আটক করা হয়েছে।

সরকার ঘোষিত ২২ দিনের নিষিদ্ধ সময়ে গত ৫ দিনে মোহনপুর ও বেলতলী ফাঁড়ি মিলে মোট ১১ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ, ২৬ জন জেলে আটক, মোট ১৭টি মামলা ও ১০টি ট্রলার/নৌকা জব্দ করেছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী এর নেতৃত্বে গত পাঁচদিনে অভিযান চালিয়ে ৬ লক্ষ মিটার কারেন্টজাল, ১৮ জন জেলে আটক, ১০টি নৌকা জব্দ ও ১১টি মামলা দায়ের করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমরা দিনরাত অভিযান পরিচালনা করছি। গত পাঁচদিনে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্টজাল ও নৌকা জব্দ করেছি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আটক জেলেদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নদীতে অভিযান অব্যাহত থাকবে, কেউ নিষিদ্ধ সময়ে মাছ ধরলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে গত পাঁচদিনে পরিচালিত অভিযানে ৫ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ, ৮ জন জেলে আটক এবং ৬টি মামলা দায়ের করা হয়েছে।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম বলেন, আমরা প্রতিদিনই মেঘনা ও ধনাগোদা নদীর বেলতলী থেকে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছি। মা ইলিশ ধরা বন্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। জেলেদের অনুরোধ করছি সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ না ধরতে। নদীর জীববৈচিত্র্য রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য।

৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মা ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এই সময়ে ইলিশ সম্পদ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নৌ পুলিশ, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা