October 26, 2026, 4:52 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

যারা গণহত্যা চালিয়েছেন তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে : এবি পার্টি সদস্যসচিব মঞ্জু

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমাদের বড় দায়িত্ব হচ্ছে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা। অভ্যুত্থানে ছাত্র জনতা শ্রমিক রাজনৈতিক দল আমরা যারা একসাথে ছিলাম তাদের কার কি অবদান তা নিয়ে নিজেদের মধ্যে দুরত্ব সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি আমাদের জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে। আমরা আগের দুর্নীতিগ্রস্ত, বিপযস্থ, বিপদগ্রস্ত ও বিভক্ত বাংলাদেশ আর দেখতে চাইনা। আমরা নতুন বাংলাদেশ সূচনা করতে চাই। বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

রোববার দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় এবি পাটির যুগ্ম আহবায়ক লে.কর্ণেল (অবঃ) হেলাল উদ্দীন, লে.কর্ণেল (অবঃ) দিদারুল আলম, যুগ্ম সদস্যসচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, সহকারী সচিব সফিউল বাসার, বাংলাদেশ ছাত্র পক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক প্রিন্স আল আমিন, কুমিল্লা জেলা এবি পার্টির সমন্বয়ক মিয়া মোঃ তৌফিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান মঞ্জু আরো বলেন, যারা গণহত্যা চালিয়েছেন, জুলুম করেছেন, যারা দুর্নীতি করে অবৈধ পাহাড়ের সম্পদ গড়েছেন  তাদের অনেকেই এখনো দেশের মধ্যে আছেন, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এবি পাটির কুমিল্লা জেলা ও মহানগর কমিটি ঘোষনা করা হয়। মিয়া মোহাম্মদ তৌফিককে আহ্বায়ক, এম এ কাইয়ুমকে সদস্য সচিব এবং আবু সালেহ মোঃ মাসুদকে সাংগাঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। অপরদিক্ জি এম সামদানীকে আহ্বায়ক, ওমর ফারুক সোহাগকে যুগ্ম আহ্বায়ক, আবু সাঈদকে সদস্য সচিব এবং মোঃ ইসমাঈল হোসেনকে সাংগাঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

পরে এবি পার্টির কুমিল্লা মহানগর ও জেলা শাখার কর্মশালা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা