October 24, 2026, 3:41 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

শিবগঞ্জে জমাজমি সংক্রান্ত বিরোধে মারপিটে বৃদ্ধ আহত

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে জমা জমি সংক্রান্ত মারপিটের ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামের এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার আমতলি বড়বাজার পূর্ব জাহাঙ্গীরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মারপিটে আহত বৃদ্ধ পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃতঃ সোবহান শেখের ছেলে। আহত বৃদ্ধকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে। উপজেলার জাহাঙ্গীরাবাদ মৌজার ২০০২ নং দাগের ৬ শতাংশ জমি নিয়ে বিরোধে এ মারামারি সংঘটিত হয়।

আহত বৃদ্ধের ছেলে নিরব শেখ বলেন, আমাদের জায়গায় প্রাচীর ও দাদার কবরের দেয়াল নির্মানের কাজ করার সময় প্রতিপক্ষ মহাব্বত, জয়নাল, রুমান, ইউসুফ, রায়হান, জাকিরগংরা পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আমার বাবাকে আহত করেছে। এ জমির সকল কাগজপত্র আমাদের রয়েছে। আমরা অনেক আগে থেকে এ জমি ভোগদখল করে আসছি। আগেও তারা আমাদের সাথে এ জমি নিয়ে ঝামেলা করেছে।

জয়নাল শেখ জানান, ঐ সম্পত্তি আমাদের কবলা করা সম্পত্তি। আবু বক্কর সিদ্দিকদের কোন কাগজপত্র নেই। তারা গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা করছে। তাদের আপোষের কথা বললে তারা কর্ণপাত করেনা। কাগজমূলে তারা জমি পেলে আমরা দিয়ে দিবো। তাদের আঘাতেই আবু বক্কর সিদ্দিক আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, বিষয়টি নিয়ে দু’পক্ষের সাথে কথা বলে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা