বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের আওতাধীন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মোকামতলায় শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী, সহ-সভাপতি সাজু মিয়া ও কনক দেব, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক গোলজার রহমান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক উৎপল কুমার মোহন্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তৌহিদ মন্ডল, সমাজসেবা সম্পাদক বাকী বিল্লাহ, ক্রীড়া সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, কার্যনির্বাহী সদস্য সোহাগ আলী, মাসুদ রানা, আবু হাসান হাবীব, ওছমান গনি, আবুল খায়ের, মহসীন আলী প্রমুখ।