তিনি আরো বলেন, বিএনপি ১৭ বছর যে জনগণের ভোটের অধিকারের আন্দোলন করেছে সে আন্দোলন এখনও শেষ হয়নি। এ আন্দোলনে সবাইকে বিএনপির পাশে থাকার আহবান জানান তিনি। এসময় সৈয়দপুরে ইফতার মাহফিলে আগত হাজারো জনতা হাত তুলে ভোটের আন্দোলনের একাত্মতা প্রকাশ করেন।
বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে হাবিবপুর স্কুল এন্ড কলেজ মাঠে মাঠে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে হাজারো মানুষ অংশগ্রহণ করেন৷ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের , উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, উপজেলা কৃষকদলের সিঃ সহ-সভাপতি রুহুল আমিন ফটু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।
এছাড়াও উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা, মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন তালুকদার, সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল, উপজেলা তাঁতী দলের সাঃ সম্পাদক আবু বক্কর প্রমুখ।