August 14, 2026, 11:24 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

সাবেক মন্ত্রী নুরুল নূরুল হুদা’র ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ

মমিনুল ইসলাম:
Oplus_131072

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্ঠা, চাঁদপুর ২ আসনের সাবেক ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল হুদা’র ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে মিলাদ মাহফিল ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে মরহুম নুরুল হুদার ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু।

ইউনিয়ন বিএনপি নেতা শেখা মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ-এমরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা যুবদলের সাবেক  সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেনের, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহাম্মেদ হোসেন মিন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনি,  উপজেলা  মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোহাম্মদ আলী মাষ্টার, আবুল বাসার জগলু, মিনু দেওয়ান, যুবদল নেতা মোবারক হোসেন, হাসানুল কিবরিয়া তপন, সালে আহম্মেদ, বাহার ইকবাল, হুমায়ুন কবির, জুম্মান প্রধান, আফজাল, কাউছার, রুহুল আমিন, শরিফ, হাসান ইমাম স্বপন, আনোয়ার হোসেন খান, হেদায়েত উল্ল্যা, খোকন, সফিক, জাকির গাজী প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী মো. মাসুদ মিয়া (মিন্টু)।

আলোচনা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা