October 26, 2026, 12:22 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

সুস্থভাবে জীবন-যাপন করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে : ইউএনও মাহমুদা কুলসুম মনি

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ফাইনাল খেলা পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্ট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ছেংগারচর পৌরসভা ফুটবল দল ২-০ গোলে ষাটনল ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার ট্রপি তুলে দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক, সন্ত্রাস সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় শেখায়, তার মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা তৈরি করে। তাই সুন্দর ও সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।

সাংবাদিক কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌর প্রশাসক হিল্লোল চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাজিব, ষাটনল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য আলো আক্তার’সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

খেলায় রেফারির জাকির হোসেন, সহকারী রেফারি আ. রহিম ও জামাল উদ্দিন এবং চর্তুথ রেফারি আক্তার হোসেন দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা