September 25, 2026, 4:13 am
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

সৎসঙ্গ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটি গঠন!

নিজস্ব প্রতিবেদক:

আলোকিত মানুষ হবো, মানুষ গড়বো, সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো” এর প্রতিপাদ্যকে ধারণ করে সৎ সঙ্গ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট নাট্যকার ও সাংবাদিক লোকমান হোসেন হাবিবকে সভাপতি ও নাট্যকার নূর আলমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার ২৩ ডিসেম্বর বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি হল রুমে এ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে অন্যায়,অত্যাচার, জুলুম নির্যাতন প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা করা হয়েছে।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, সৎসঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা ও অফিসার ইনচার্জ কবি সেলিম মিয়া।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন- সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার, দোয়েল সংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক দিলিপ কুমার ঘোষ, নট মঞ্চের সভাপতি পিএম বিল্লাল, মতলব উত্তর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

সভায় সভাপতি করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের জেলা আহব্বায়ক সাংবাদিক লোকমান হাবিব ও পরিচালনা করেন নূর আলম।

সভায় বক্তারা বলেন সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে পাল্টে যেতে পারে জীবনযাত্রা। যার যেটুকু সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়ানোর আহবান জানান। সৎভাবে জীবন যাপন গড়ি সমাজকে কলুষ মুক্ত করি এটাই হোক সবার অঙ্গিকার।

তারা আরো বলেন, সৎসঙ্গ ফাউন্ডেশনের মাধ্যমে মাদক, সামাজিক অবক্ষয় নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ প্রতিরোধে আন্দোলন গড়ে তুলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা