September 26, 2026, 4:47 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

হজের প্রস্তুতি: সফরকালীন সতর্কতা!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

আমরা যারা হজ সফরে যাই, অনেকেই অসুস্থ হয়ে পড়ি যা হজের কার্যক্রমকে অনেক কঠিন করে তোলে। আমি কিভাবে নিজেকে সুস্থ রাখবো?
১) আমরা পুরুষেরা মাথা খোলা রাখি, গোসলের সাথেসাথেই চুল শুকিয়ে যায়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে হিজাব পড়ার কারণে গোসলের পর সহজে চুল শুকায় না, তাই অবশ্যই সাথে হেয়ার ড্রায়ার নিবো। ভেজা চুলে এসির কারণে সহজেই ঠান্ডা লেগে যেতে পারে। সবসময় সাথে একটি পাতলা রুমাল/টাওয়েল রাখি, ওজুর পর মোছার জন্য। ভেজা হাত-মুখ এসির বাতাসে শুকানেরা জন্য ঠান্ডা লেগে যেতে পারে
২) হোটেল থেকে নামাজের উদ্দেশ্যে সময় নিয়ে বের হই, হোটেলের এসি থেকে বের হয়ে বাইরের গরমে দ্রুত হাটলে ঘেমে যাবো, আর ঘামা শরীর হারামের এসিতে শুকালে ঠান্ডায় আক্রান্ত হবো। তাই সময় নিয়ে ধীরে ধীরে পথ চলি
৩) হারামের ভেতর নট কোল্ড লিখা ফিল্টার হতে পানি পান করবো
৪) চলতি পথে প্রচুর জুস/ পানি বিতরণ করে, এগুলো সংগে সংগে না খেয়ে, সাথে রেখে দেই নরমাল তাপমাত্রায় এলে তারপর পান করি
৫) এসিতে থাকার অভ্যাস না থাকলে ঘুমানোর সময় এসি না ছাড়া অথবা টেম্পারেচার বাড়িয়ে রাখা এবং ফ্যান ও এসি একসাথে না চালানো
৬) শুষ্ক আবহাওয়ায় আপনার পা ফেটে যেতে পারে, সেজন্য ইহরাম বাঁধার পুর্বে এবং ইহরাম ছেড়ে দেওয়ার পরে দিনে অন্তত দুইবার ভ্যাজলিন অথবা গ্লিসারিণ ব্যবহার করুন, গ্লিসারিণে কোন সুগন্ধি থাকেনা বিধায় সেটা ইহরাম অবস্থায়ও ব্যবহার কর যায়। ভ্যাজলিন অথবা গ্লিসারিণ চিপচিপে ভাব থাকে যেটা অনেকের জন্য অসস্থিকর, সেক্ষেত্রে নিভিয়া সফট ব্যবহার করি
৭) অনেকের বিভিন্ন খাবারে এলার্জি হয়, সেসব খাবার এড়িয়ে চলি
৮) যাদের প্রেশারের সমস্যা তারা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করি
৯) যাদের ডায়বেটিস আছে তারা ডাক্তারের পরামর্শে রেগুলার সুগার মেপে ইনসুলিন নেই/ ঔষধ সেবন করি
১০) সৌদির আবহাওয়ায় ডিহাইড্রেশানের ঝুকি বেশি, সংগে সবসময় খাবার স্যালাইন রাখি এবং প্রচুর ফ্লুইড পান করি। অনেকেই প্রস্রাবের ভয়ে ফ্লুইড খেতে চান না, আরাফাহ মুজদালিফায় পর্যাপ্ত টয়লেট আছে
১১) দেশ থেকে ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ নিয়ে যাই, এবং অবশ্যই ডাক্তারের সাথে হোয়টসএপ কিংবা মেসেঞ্জারে যুক্ত থাকি প্রয়োজনীয় মুহুর্তে যোগাযোগের জন্য। এছাড়া মক্কা-মদিনায় পর্যাপ্ত মেডিক্যাল সেন্টার আছে, বাংলাদেশ হজ মিশনও মেডিক্যাল সার্ভিস দেয়
১২) এজেন্সির দেয়া আইডি কার্ড সবসময় সংগে রাখি, যেন কোন কারণে হসপিটালাইজড হলে সহজে পরিচয় জানা যায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা