August 10, 2026, 7:46 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

Reporter Name

বুড়িচংয়ে রিপন ও উজ্জ্বলের ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের মাঝে দুপুরের খাবার বিতরণ

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, শিকারপুর, খাড়াতাইয়া, হরিপুর, যদুপুর, দিঘলীচর ও বুড়িচং সদর সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে প্রায় ১২শ পেকেট বিরিয়ানি নিজ উদ্যোগে বিতরণ করেন বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নের কন্ঠনগর দক্ষিণ পাড়ার সামছুল হকের ছেলে রিপন ও উজ্জ্বল।

পহেলা সেপ্টেম্বর রবিবার দুপুরে পিকাপ ও নৌকা দিয়ে রিপনের নেতৃত্বে কন্ঠনগর দক্ষিণ পাড়ার যুব সমাজ নিয়ে  এ খাবার বিতরণ করা হয়

খাবার বিতরণ শেষে রিপন মিয়া বলেন, আমি  আমার ছোট ভাই উজ্জ্বলের সাথে কথা বলে ব্যক্তিগত উদ্যোগে বন্যার্ত কিছু মানুষের জন্য এ খাবারের আয়োজন করি। আজকে বন্যার্ত কিছু  মানুষকে খাবার খাওয়াতে পেরে আমি খুব আনন্দিত। আমার নিজের বাড়িতেও পানি।  আমি জানি পানি বন্দি মানুষের কষ্ট। তারা কতটা অসহায় ভাবে জীবন যাপন করছে। তাঁদের জন্য কিছু করতে মন চায় কিন্তু সামর্থ্য না থাকায় বেশি কিছু করতে পারিনি। আমি আর আমার ছোট ভাই উজ্জ্বল মিলে এ খাবারের আয়োজন করেছি। এ কয়েক গ্রামের বন্যার্ত অসহায় মানুষের পাশে সামান্য খাবার দিতে পেরে আমি, আমার ভাই এবং আমার পরিবার অনেক খুশি। আমি এবং আমার পরিবার  সব সময় চেষ্টা করে অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার। আপনারা দোয়া করবেন আমার পরিবার যেন সব সময় সকল অসহায় মানুষের পাশে থাকতে পারে।

খাবার বিতরণের সময় পীরযাত্রাপুর ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার সফিকুল ইসলাম সহ কন্ঠনগর দক্ষিণ পাড়ার সকল যুব সমাজ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা