June 27, 2026, 7:52 pm
শিরোনামঃ
জন্মদিন ও সাংবাদিকতার মেলবন্ধনে ২৮ বসন্ত ; আলোর পথযাত্রী বোরহান উদ্দিন ডালিম সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড ; বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ মতলব উত্তরে মাদকবিরোধী মিনি ক্রিকেট ম্যাচ ; চ্যাম্পিয়ন রায়েরকান্দি স্পোর্টিং ক্লাব এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধর্মপাশায় লন্ডন প্রবাসীদের উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান ; ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন জাতীয় সংসদ থেকে প্রধানমন্ত্রীর জনসভা মতলব-গজারিয়া সেতুর দাবিতে নিরলস ড. জালাল উদ্দিন মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি

মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎চীনা বিনিয়োগ আকর্ষণ এবং দেশের অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে নতুন অগ্রগতির অংশ হিসেবে মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চলে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও চীন।

একই সঙ্গে বাংলাদেশে নতুন করে শত শত মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান।

‎বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে অনুষ্ঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনারে এ চুক্তি সই ও বিনিয়োগ আগ্রহের ঘোষণা আসে।

যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), চীনে বাংলাদেশ দূতাবাস এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)।

‎সেমিনারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে বাগেরহাটের মোংলা বন্দরের পাশে চীন-বাংলাদেশ মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) সঙ্গে একটি চুক্তি সই ও বিনিময় করা হয়।

‎বিডা জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং চীনের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীরা অংশ নেন।

‎প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে উচ্চ আয়ের, রপ্তানিমুখী, শিল্পায়িত ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি অংশীদার হওয়ার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে বাংলাদেশে কার্যরত চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণে একটি ফায়ারসাইড আলোচনার আয়োজন করা হয়। এতে লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিফেং ঝুয়াং (লিও) এবং কেএমকে গ্রুপের প্রতিনিধি উ ফুহং কেভিন বাংলাদেশে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা