July 14, 2026, 10:11 pm
শিরোনামঃ
সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ঝিনাইদহের কোটচাঁদপুর জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে মতলব দক্ষিণে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত ধর্ম ও জাতিসত্তা : একটি প্রাসঙ্গিক আলোচনা! বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ মৃগী রোগে আক্রান্ত হয়ে বৃষ্টির পানিতে পড়ে প্রাণ গেল কিশোর রায়হানের বাগেরহাট আদালত ভবনে ছাদের প্লাস্টার খসে আহত ৫ ; জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাগেরহাটে টানা বর্ষণে সাত হাজার ঘের তলিয়ে শত কোটি টাকার ক্ষতি, নিঃস্ব মৎস্যচাষিরা প্রাথমিক বৃত্তিতে মতলব উত্তরের বৃত্তি পেল ১৯২ শিক্ষার্থী ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মতলবের আবু মুসা অনিক

ঝিনাইদহের কোটচাঁদপুর জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে

রাম জোয়ার্দার, কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :

১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার পালিত হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা। এদিনই মাসি গুণ্ডিচার বাড়ি যাত্রা করবেন তিন ভাই বোন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালন করা হয়। শাস্ত্রে আছে ‘রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে।’ রথের উপরে খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি ধরে টানা মহাপুণ্য কর্ম বলে সনাতন ধর্মে স্বীকৃত।

প্রাচীন ভারতীয় গ্রন্থ ‘ব্রহ্মাণ্ডপুরাণ’ও ‘পদ্মপুরাণে’ও এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। ওড়িশায় পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা জগদ্বিখ্যাত।‘পুরুষোত্তম ক্ষেত্র’বা ‘শ্রীক্ষেত্র’বলতে পুরীকেই বোঝায়। জ্যৈষ্ঠে স্নান-যাত্রায় ও আষাঢ়ে রথের সময় বিশেষ জাঁকজমকের সঙ্গে পূজিত হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা