August 22, 2026, 11:31 pm
শিরোনামঃ
মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বর্ণাঢ্য জশনে জুলুস মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ী বিল্লালসহ গ্রেপ্তার ১০ শিশু নাঈমকে বাঁচাতে সহয়তার আকুতি মা-বাবার জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : নেতৃত্ব, বিতর্ক ও আইনের শাসনের আলোকে একটি পর্যালোচনা সুন্দরবনের কেওড়া ফল ; উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা ট্রান্সফরমার চুরির চেষ্টায় খুঁটিতে যুবক, জনতার হাতে আটক হয়ে পুলিশের কাছে শাহরিম ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান ; ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ী বিল্লালসহ গ্রেপ্তার ১০

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আলোচিত মাদক কারবারি বিল্লাল হোসেন’সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জনকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে, একজনকে গ্রেপ্তারি পরোয়ানামূলে এবং একজনকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে মতলব উত্তর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৮ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় সন্দিগ্ধ একজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মো. সজিব প্রধান (৩৪), মো. কুদ্দুস খলিফা (৩২), মো. ওলি (৪৯), মো. ফারুক হোসেন (৩০), নাজমুল মৃধা (৩৩), জিহাদ মিয়াজী (২১), সজিব দেওয়ান (২০) ও সাকিল বেপারী (২১)। এ ছাড়া মাদক ব্যবসায়ী হিসেবে আলোচিত বিল্লাল হোসেনকে গ্রেপ্তারি পরোয়ানামূলে এবং মো. ইউসুফ (৩৫)-কে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্প্রতি মতলব উত্তর উপজেলায় মাদক কারবারি মো. জনি খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আলোচনায় আসেন বিল্লাল হোসেন। গত ১০ আগস্ট দুর্গাপুর ইউনিয়নের আলীপুর গ্রামের বিল্লালের বাড়ির গোসলখানা থেকে জনির মৃতদেহ উদ্ধার করা হয়।

ওই ঘটনার পর জনির মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়। জনির মৃত্যুর সময় তিনি বিল্লালের বাড়িতে ছিলেন এবং ঘটনাটি নিয়ে বিল্লালের বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জনির মৃত্যুর ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এর মধ্যেই মাদক মামলায় বিল্লাল হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পুলিশ জানিয়েছে, বিল্লালের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা