October 26, 2026, 6:29 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ

মতলব উত্তর প্রতিনিধি :
Oplus_131072

মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় চাঁদপুর মতলব উত্তরের ফরাজীকান্দী ইউনিয়নে কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে মাদক ব্যবসায়ীরা।

গত শনিবার রাত ও রবিবার বিকেলে কয়েকটি বাড়ীতে আগুন দেওয়ায় ঘটনা ঘটেছে।

আগুনে সাবেক ইউপি সদস্যের ঘরসহ এলাকার অন্যান্য বাড়ী ঘর বাড়ী পুড়ে গেছে।

এ ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ফরাজীকান্দী ইউনিয়নে চুরি, মাদক, কিশোর গ্যাং নির্মূলের বিরুদ্ধে গত ১৬মে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করেন বড় হলুদিয়া আর্দশ গ্রামবাসী।

মানব-বন্ধনের পরের দিন ফরাজীকান্দী ইউনিয়নের মাদক ব্যবসায়ী একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি মৃত মনির হোসেনের ছেলে ফারুক কে গ্রেফতার করে থানা পুলিশ।

সাবেক ইউপি সদস্য জাকির হোসেন জানান, মাদক ব্যবসায়ী ফারুকের আত্মীয়, রহমত উল্লাহ পাশা, মো. মোজাম্মেল সহ অজ্ঞাতনামা কয়েক জন মাদক ব্যবসায়ী বড় হলুদিয়া গ্রামে বাড়ীতে বাড়ীতে আগুন দিচ্ছে আমারও একটি ঘর পুড়িয়ে দিয়েছে। আমার বাড়ীতে সিসিটিভি ফুটেজে আগুন লাগানো চিত্র ধারন করা আছে। আমি জনপ্রতিনিধি এলাকার সকলের সার্থে মাদকের বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য রেখেছি এটাই আমার অপরাধ। যার কারনে আমার কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে মাদক ব্যবসায়ীরা, মানববন্ধনে যারা বক্তব্য রেখেছে তাদের সকলের বাড়ীতে আগুন দেওয়া হয়েছে, আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছি।

আমি স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, বাড়ী ঘরে আগুন দেওয়ার একটা অভিযোগ পেয়েছি, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা