September 19, 2026, 10:57 am
শিরোনামঃ
মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় প্রতিবাদ মোংলা বন্দর চেয়ারম্যানের সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় মতলবে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তানভীর হুদার রাজনৈতিক জীবন কোটচাঁদপুর প্রেসক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী মতলব উত্তরে অটোরিক্সায় কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক মো. নাজমুল হককে (২৮) মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টা ১০ মিনিটে ‘মতলব নিউজ’ নামের একটি ফেসবুক পেজে উপজেলার গজরা ইউনিয়নের পূর্ব রায়দিয়া নয়াকান্দি গ্রামের মাদক সেবনসংক্রান্ত একটি সংবাদ ছবি সহ প্রকাশ করা হয়। ওই সংবাদ প্রকাশের পরদিন ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে ০১৯৮১৩৮৬৮৬৬ নম্বর থেকে সাংবাদিক নাজমুল হকের মুঠোফোনে কল আসে।

জিডিতে সাংবাদিক নাজমুল হক অভিযোগ করেন, কলকারী ব্যক্তি সংবাদ প্রকাশের বিষয়টি উল্লেখ করে তাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে রাস্তায় একা পেলে প্রাণনাশ ও শারীরিকভাবে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

ঘটনার পর নিরাপত্তা ও আইনি সুরক্ষার জন্য গত ১৭ সেপ্টেম্বর মতলব উত্তর থানায় উপস্থিত হয়ে জিডি করেন সাংবাদিক নাজমুল হক। জিডি নম্বর ৮৮১ এবং ট্র্যাকিং নম্বর E2L1NY।

সাংবাদিক নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা একজন গণমাধ্যমকর্মী হিসেবে আমার দায়িত্ব। সংবাদ প্রকাশের জেরে এ ধরনের হুমকি শুধু আমার জন্য নয়, স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্যও উদ্বেগের বিষয়। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।

মতলব উত্তর থানার পুলিশ জানিয়েছে, সাংবাদিকের করা সাধারণ ডায়েরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মুঠোফোন নম্বরটির ব্যবহারকারী ও হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মো. নাজমুল হককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা