September 20, 2026, 10:50 am
শিরোনামঃ
সাংবাদিকদের ফোন রিসিভ না করার ঘোষণা ওসির, গণমাধ্যম কর্মীদের উদ্বেগ প্রকাশ নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় প্রতিবাদ মোংলা বন্দর চেয়ারম্যানের সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় মতলবে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তানভীর হুদার রাজনৈতিক জীবন কোটচাঁদপুর প্রেসক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ

নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর ধনাগোদা নদীর পূর্ব পাড়ে একটি ফসলি জমির পানিতে ভেসে থাকাবস্থায় রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টার দিকে মতলব পৌর শহরের উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পার্শ্বে ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রবাসী মামুনের স্ত্রী বাড়ির ময়লা পানি ফেলতে গেলে আশপাশে দুর্গন্ধ অনুভব করে।৷ পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়ির পাশের ফসলি উপর একটি মরদেহ ভেসে থাকতে দেখে। তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন দৌড়ে আসে এবং স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে। প্রথমদিকে মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরবর্তীতে স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ১৬ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিহতের ছেলে মো. বাচ্চু মিয়া সওদাগর জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। চারদিন ধরে আমরা মাকে খুঁজছিলাম। আমার মায়ের জন্য পৌর এলাকসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। এ পূর্বে বেশ কয়েকবার আমার মা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা