November 21, 2026, 9:06 pm
শিরোনামঃ
ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কর্মসংস্থান সৃষ্টির বড় ক্ষেত্র হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কোটচাঁদপুরে ফুলকপি চাষ করে ৩ বন্ধুর মাথায় হাত মতলবের টেকসই উন্নয়নে ধনাগোদা নদীকে অগ্রাধিকার দিন! রোদের অভাবে দুবলার চরে পচছে শুঁটকির মাছ, পাঁচ কোটি টাকার লোকসানের শঙ্কা প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ মতলব (উত্তর–দক্ষিণ)-এর পরিবেশ রক্ষায় ধনাগোদা নদী ড্রেজিং করা সময়ের দাবি! ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক শেষ করলেন ট্রাম্প, শি ও পুতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট

ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কর্মসংস্থান সৃষ্টির বড় ক্ষেত্র হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে তরুণদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

আজ শনিবার ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামী ২২ নভেম্বর থেকে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলা শুরু হওয়ার কথা রয়েছে। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে মেলাটি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের উৎপাদন খাতকে সম্প্রসারিত করার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের বিকাশে ভূমিকা রাখছে। এ খাতের উদ্যোক্তারা নতুন পণ্য তৈরি, স্থানীয় বাজার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছেন। বিশেষ করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসএমই খাতের সুযোগ কাজে লাগানো প্রয়োজন।

মেলায় দেশীয়ভাবে উৎপাদিত পণ্য প্রদর্শন, উদ্যোক্তাদের সঙ্গে ক্রেতা ও বিনিয়োগকারীদের যোগাযোগ স্থাপন এবং নতুন বাজার অনুসন্ধানের সুযোগ থাকবে বলে আশা করা হচ্ছে। আয়োজকদের মতে, এ ধরনের মেলা ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি বাড়াতে এবং ব্যবসায়িক সংযোগ তৈরিতে সহায়তা করতে পারে।

প্রধানমন্ত্রী মেলাটির সফলতা কামনা করে বলেন, স্থানীয় শিল্পের বিকাশ ও দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা