August 12, 2026, 6:59 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে বিদেশি মদসহ দুই যুবক আটক

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার ছেংগারচর পৌরসভার জোড়খালী সরকার বাড়ির মেহেদী হাসান ও দশানী গ্রামের বেপারি বাড়ির জাহীদ হাসান।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ২৬ জুন দুপুর আড়াইটার সময় মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মো. রমিজ উদ্দিন সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেঙ্গারচর পৌরসভাস্থ জোড়খালী সরকার বাড়ীর মেহেদী হাসান এর বসত ঘর থেকে ১০ বোতল বিদেশি মদ (হুইস্ক) মেহেদী হাসান (৩০) ও মোঃ জাহিদ (১৯) কে আটক করেছে।

গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মতলব উত্তর থানা পুলিশের চৌকস টীম বিদেশি মদসহ দু’জনকে আটক করত সক্ষম হয়েছে। তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সেই জন্য মাদক বিরুদ্ধী অভিযান সবসময় অভ্যহত আছে এবং থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা