October 24, 2026, 5:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা

চিলমারীতে “স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান সংগঠন cssyo blood bank”এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“স্বেচ্ছায় রক্ত করব দান, বাঁচবে সবাই বাঁচবে প্রাণ” এই স্লোগান কে সামনে রেখে, কুড়িগ্রামের চিলমারীতে “স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান সংগঠন” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গতকাল উপজেলার রমনা ইউনিয়নে সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠা ও সভাপতি মোঃ লিমন আহম্মেদ এর সভাপতিত্বে সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ রুকুনুজ্জামান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ গোলাম আশেক আকা, উপদেষ্টা এস এম জুয়েল রানা, মোঃ মাহফুজ রহমান।

আরও উপস্থিত ছিলেন, এস আই মোঃ মিজানুর রহমান, এস আই মোঃ শহিদুল ইসলামসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

পরে সংগঠনের সকল সদস্যরা বলেন, বিগত দিনে আপনারা যারা আমাদের বিভিন্ন ভাবে পরামর্শ ও সহযোগিতা করেছেন, তাদের সকলকে জানাই ধন্যবাদ ও ভালোবাসা। ইনশাআল্লাহ্ আপনাদের সকলের ভরসা ও ভালোবাসায় এগিয়ে যাবে আমাদের সংগঠনটি। সকল সদস্যবৃন্দ “একতা বন্ধ হয়ে মানবিক কাজ করার জন্য প্রতিশ্রুতি দেন” বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা