May 12, 2026, 3:15 pm
শিরোনামঃ
অঙ্গীকার বন্ধু সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ অনুমোদন ; সভাপতি সরকার তৌহিদ, সম্পাদক শামীম, সাংগঠনিক সম্পাদক সৈকত চিরকুট লিখে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন, উৎকণ্ঠায় পরিবার সুন্দরবনে অস্ত্রসহ দস্যু সর্দার মেজো জাহাঙ্গীর গ্রেপ্তার জনপ্রতিনিধি হিসাবে মানুষ কেন আপনাকে নির্বাচিত করবেন? একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক

আশুলিয়ায় ২২ তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

রাজধানীর আশুলিয়া শিল্পাঞ্চলের ২২টি তৈরি পোশাক কারখানা শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

আজ বুধবার আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় ২২টি কারখানা শ্রমিক আন্দোলনের মুখে ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। শ্রমিকরা এখন পর্যন্ত সড়কে নামেননি। আমরা আশঙ্কা করছি, যদি বড় গ্রুপের কোনো কারখানা থেকে শ্রমিকরা কাজ না করে বেরিয়ে পরে তখন যে কোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।

এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় পার্ল গার্মেন্টস বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ খুললেও শ্রমিকরা কাজ না করে বসে আছেন।

সকাল সাড়ে ১০টার দিকে কারখানার সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের দেখা গেছে। ভেতরে শ্রমিকরা দাঁড়িয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা