June 24, 2026, 10:24 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

বিসিবি থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন।

বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

সুজন ক্যাটাগরি–৩ থেকে নির্বাচিত পরিচালক ছিলেন।

সুজন ২০১৩,২০১৭ ও ২০২১—তিন মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরিচালক হয়েছিলেন বিসিবির। তবে সর্বশেষ মেয়াদপূর্ণ হওয়ার আগেই সরে গেলেন পদ থেকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানের দায়িত্ব পালন করছিলেন তিনি।

এ ছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর, অন্তর্বর্তী কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন সুজন। এর আগে বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল ও হাই পারফরম্যান্স প্রোগ্রামের প্রধান নাঈমুর রহমান দুর্জয়। তাঁরা সবাই ছিলেন পরিচালক।

সরিয়ে দেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় মনোনীত পরিচালক বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও।

সরকার পতনের পর থেকে দৃশ্যপটে নেই বিসিবির বেশ কয়েকজন পরিচালক। দুই সপ্তাহ আগে বিসিবি সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা