July 25, 2026, 6:21 am
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় দাদী-নাতি নিহত!

মারুফ আহমেদ, কুমিল্লা।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলাধীন কালাকচুয়া এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় দাদী-নাতি নিহত হয়েছে।

আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এশিয়া লাইন এরদ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় রাস্তা পারাপারের সময় দাদী-নাতি নিহত হয়েছে।

নিহত রাজিয়া বেগম (৬০) কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রাচিয়া মৌলভী বাড়ির আরব এ রহমান এর স্ত্রী এবং নিহত ইসমাঈল হোসেন (৫) আরব এ রহমানের ছেলে কামাল উদ্দিনের সন্তান। অর্থাৎ নিহত দুজন সম্পর্কে দাদী-নাতি।

স্থানীয়রা আরো জানায়, নিহতরা বুড়িচংয়ের শাহদৌলতপুর গ্রামের খন্দকার বাড়ি আত্মীয়ের বাড়িতে রোগী দেখতে আসছিলেন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, নিহত দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা