July 23, 2026, 9:06 pm
শিরোনামঃ
অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশা পাইকুরাটিতে মামাশ্বশুরের সাথে পরকীয়া অভিযুক্ত তিন সন্তানের জননী প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে গজরা বাজারে সারা ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেলের নেতৃত্বে গজরা বাজারে অবস্থিত শিল্পকলা একাডেমির সামনে থেকে র‍্যালিটি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে গজরা ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেল, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, ব্যবসায়ী সুমন বেপারী এবং আশারে আধার আলো সংগঠনের সহ-কোষাধ্যক্ষ সুমন প্রধান।

সঞ্চালনা করেন সারা ফাউন্ডেশনের সদস্য মো.শাহীন।

সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেল বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো যুবসমাজকে কাউন্সেলিংয়ের মাধ্যমে মাদক থেকে দূরে রাখা এবং তাদের খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা।

গজরা ইউনিয়নে বাস্তবতার মতলব, আঁধারের আলো যুব সংঘ’সহ কয়েকটি সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে সমাজকল্যাণে কাজ করছে। এছাড়াও নতুনভাবে মাদক নির্মূল কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহৎ উদ্যোগে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকল সংগঠন ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই।

আমি বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বের সুযোগ দেওয়া হলে ইউনিয়নের উন্নয়ন আরও গতিশীল হবে। বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর, তাই তাদের চিন্তা-ভাবনা, দক্ষতা ও বাস্তবতাকে মূল্যায়ন করে সমাজ গঠনে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে পুরো গজরা ইউনিয়নের তরুণদের সমন্বিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে। সিনিয়র নেতৃবৃন্দ যদি তরুণদের সঠিকভাবে মূল্যায়ন করেন এবং তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে।

সবশেষে আমি অভিভাবকদের প্রতি আহ্বান জানাতে চাই নিজেদের সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলুন। তাদের সময় দিন, কথা শুনুন এবং সঠিক পথে চলতে উৎসাহিত করুন। পরিবার থেকেই সচেতনতা তৈরি হলে একটি মাদকমুক্ত, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এসময় উপস্থিত সকলকে নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়, পরের জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা