August 12, 2026, 6:17 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচং উপজেলার বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হলেন কবির হোসেন

বুড়িচং প্রতিনিধি।।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা বুড়িচং উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বুড়িচং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন ভূঁইয়া।

জানা যায়, বুড়িচং বিআরডিবির মোট ভোটার সংখ্যা ৯৯ । নির্বাচনে অংশ গ্রহন করার জন্য তিন জন মনোনয়নপত্র গ্রহণ করেন। মোঃ জাহাঙ্গীর আলম ও জামিলুর রহমান তানিম মনোনয়ন ফরম প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কবির হোসেন ভূঁইয়া।

মোঃ কবির হোসেন ভূঁইয়া বুড়িচং সদর ইউনিয়ন বুড়িচং গ্রামের সন্তান। সে বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

মোঃ কবির হোসেন ভূঁইয়া বলেন, আমাকে বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে নিয়ে বিআরডিবির কার্যক্রম পরিচালনা করব।

বুড়িচং বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হবার পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কবির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, বুড়িচং উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মিয়া, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ, মনিরুল ইসলাম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা