October 26, 2026, 8:02 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

মতলব উত্তরে শ্যালকের ছুরির আঘাতে দুলাভাই গুরুত্বর আহত!

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শ্যালকের ছুরির আঘাতে দুলাভাই গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে।

জানা যায়, ব্রাহ্মণচক গ্রামের মৃত বিল্লাল প্রধানের ছেলে হেলাল (৩২) চৌরাস্তা (বাবুর আলী মার্কেটে) দোকানদারি করে। সপ্তাহ খানেক আগে একই গ্রামের বেপারি বাড়ির কুতুব উদ্দিনের ছেলে মোহাম্মদ জাহিদ বেপারির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদকে ছুরি আঘাত করে।

এতে জাহিদ আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ( ৩ টি সেলাই করে) চিকিৎসা করে। এ খবর শুনে একই গ্রামের ইদ্রিস প্রধানের ছেলে আবুল খায়ের (৪৬) হেলালের দুলাভাই হেলালের দোকান বন্ধ করে বিষয়টি মিমাংসার চেষ্টা করে এবং সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ রাখার কথা

বলে।

গতকাল  শনিবার রাতে হেলাল হঠাৎ দোকান খুললেই দুলাভাই আবুল খায়ের দোকান খোলার বিষয়টি জানতে চাইলে হেলাল ক্ষুব্ধ হয়ে ছুরি দিয়ে দুলাভাই আবুল খায়েরকে এলোপাতারি আঘাত করতে থাকে। শরীরের বিভিন্ন অংশে ৬টি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এদিকে স্থানীয় জনতা হেলালকে আটক করেপুলিশের কাছে সোপর্দ করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, এ খবর শুনে থানার এসআই জাফর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে হামলাকারী হেলালকে আটক করে এবং আলামত হিসেবে ছুরি জব্দ করে।

নোট : রুগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ায় ছবি সংগ্রহ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা