October 25, 2026, 6:30 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

দীর্ঘ সাড়ে চার বছর পর চিলমারীতে আবার ট্রেন চলাচল!

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘ সাড়ে চার বছর পর আবারও আসল রমনা মেইল।

এটি চিলমারী  অঞ্চলের মানুষের মাঝে সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন, রমনা লোকাল ট্রেন। করোনা প্রাদূর্ভাবের কারনে গত ২০২০ সাল হতে দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ থাকা রমনা ট্রেনটি আবারো চালু হওয়ায়, চিলমারী তথা কুড়িগ্রামবাসীর মনে আনন্দের জোয়ার বইছে।

আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনা মেইল ট্রেনটি, কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌছিলে জানান স্টেশন মাস্টার মোঃ বাবলু মিয়া।

জানা যায় গত করোনাকালীন সময় ২০২০ সালের ১ লা মার্চ, কুড়িগ্রাম থেকে রমনা মেইল ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে গেলে আর ফিরে আসে নাই। ইঞ্জিন স্বল্পতা, জনবল কম ও করোনাকালীন সময়ে মানুষের মাঝে করোনা প্রাদূর্ভাব ছড়ানোসহ নানা কারনে সারা দেশে ট্রেন বন্ধ হওয়ার সময়, রমনা মেইল ট্রেনটি বন্ধ হয়ে যায়।

আজ প্রায় সাড়ে চার বছর পর পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনা মেইল ট্রেনটি, কুড়িগ্রামের চিলমারী রমনা স্টেশনে পৌছে দুপুর ১.২৫ মিনিটি। ট্রেনটি পৌছার সাথে সাথে স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। পরে ১.৪০ মিনিটে চিলমারীর রমনা স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হয়।

ট্রেনের যাত্রী মোঃ আব্দুল বাতেন, রেজাউল করিম বলেন, দীর্ঘ সাড়ে ৪ বছর পর বন্ধ হওয়া রমনা মেইলটি চালু হওয়ায় আমাদের খুবই উপকার হয়েছে। ব্যবসা-বানিজ্য ও যাতায়াতের জন্য আমাদের আর কষ্ট করতে হবে না।

স্থানীয় বাসিন্দা মোঃ নুর ইসলাম বলেন, রমনা ট্রেনটি ছিল আমাদের যাতায়াতের একমাত্র ভরসা। ট্রেনটি বন্ধ থাকায় আমরা যাতায়াত নিয়ে অনেক ভোগান্তিতে ছিলাম। আজ ট্রেনটি চালু হওয়ায় আমাদের খুব উপকার হয়েছে।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ বাবলু মিয়া বলেন, দুপুরে রমনা ট্রেনটি পার্বতীপুর থেকে চিলমারী রমনা স্টেশনে আসে। ট্রেনটি দেখতে শতশত উৎসুক জনতা ভীড় করেন। কোন প্রকার সমস্যা ছাড়া ট্রেনটি আবার পার্বতীপুরের উদ্দেশ্য চলে যায়।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, আজ হতে রমনা মেইল ট্রেনটি কুড়িগ্রাম রমনা- পার্বতীপুর রুটে চলাচল শুরু হলো। এখনো রাস্তা সংস্কারে কাজ চলছে। এছাড়া রমনায় নতুন স্টেশন বিল্ডিং, শেড, থাকার রুমসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই বরাদ্দ পাওয়া যাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা