October 25, 2026, 6:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

“হাসি মুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের নতুন কমিটি গঠনে উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স হল রুমে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজুর রহমান (মফিজ), বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন, ব্যবসায়ী রবিউল ইসলাম (খোকন), নিউ লাইফ হাসপাতালের পরিচালক ডা.  হাসানুজ্জামান (জনি), সাংবাদিক ও মানবাধিকার কর্মি রেজাউল করিম, সাংবাদিক আশরাফুজ্জামান, সাংবাদিক রোকনুজ্জামান।

এ সময় ১ বছর মেয়াদী নতুন কমিটির সভাপতি হন শিক্ষক মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আঃ আলিম ও অর্থ সম্পাদক হন মেহেদী হাসান। পরিচালনা পর্ষদ এর পরিচালক নির্বাচিত হন সরকারী কেসি কলেজ ঝিনাইদহ এর অধ্যাপক আলমগীর হোসাইন। ৫ বছর যাবত কয়েক হাজার রক্তের চাহিদা পুরণসহ প্রতিনিয়ত এলাকার অসুস্থ রোগীদের বিনা মূল্যে রক্তের প্রয়োজন মিটিয়ে চলেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠানটি।

কোটচাঁদপুর ব্লাড ব্যাংক পরিচালক আলমগীর হুসাইন বলেন, আমরা কোটচাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষের জন্য বিনা মূল্যে রক্তের ব্যবস্থা করে থাকি। পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং মানবিক সমাজ কাঠামো গড়ে তোলার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক রক্ত ও মানবিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সকলের সহযোগীতা ছাড়া কোন ব্যক্তি বা সংগঠনের একার পক্ষে মুমূর্ষু রোগীর জন্য রক্তের চাহিদা পূরণ করা সম্ভব না এক্ষেত্রে তিনি অত্র এলাকার সচেতন মহলের সর্বাত্বক সহযোগীতা কামনা করে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালনা পরিষদ পরিচালক আলমগীর হুসাইন, ওমর ফারুক, আব্দুল আলিম, নাহিদ হাসান বাঁধন, ইমরান নাজির,ইনারুল হাসান,স্বপন হোসেন, আলিম হোসেন সহ  সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা