September 7, 2026, 1:36 pm
শিরোনামঃ
মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ২ ভাইয়ের পরিবার মতলব উত্তরে খালেদা জিয়া স্মৃতি ফ্রিজ-টিভি কাপ ফুটবলের মেগা ফাইনাল অনুষ্ঠিত ; লটারিতে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ চ্যাম্পিয়ন GENERAL (RETD.) DR AZIZ AHMED’S MILITARY PHILOSOPHY: STRENGTHS AND LIMITATIONS OF LEADERSHIP

মতলব উত্তরে আওয়ামী লীগ নেতার হামলার গর্ভবতী নারীসহ আহত ৫

Reporter Name

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগ নেতার হামলায় গর্ভবতী নারীসহ আহত হয়েছে ৫জন।

এ ঘটনায় ৭ জনকে বিবাদী করে চাঁদপুর আদালতে খাদিজা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

জানা যায়, গত শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামে কৃষক লীগ নেতা আবু হানিফ ও উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন বেপারীর হামলায় একই এলাকার বোরহান উদ্দিনের স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী নারী খাদিজা আক্তার, দিদার বক্স বেপারীর ছেলে নাছির উদ্দীন ও রেহান উদ্দিন, শাহাবউদ্দিন, নাছির উদ্দীনের স্ত্রী মাহফুজা বেগম আহত হয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছে।

নাছির উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

মামলা সূত্রে জানা যায়, দিদার বক্স বেপারী এবং আবু হানিফদের সাথে দীর্ঘদিন সম্পত্তিগতভাবে বিরোধ চলে আসছে সেই ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুরে জুম্মার জামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী পক্ষের উপর হামলা চালিয়ে ৫ জন গুরুতর আহত হয়।

আহত বোরহান উদ্দিন জানান, গত শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে কৃষক লীগ নেতা আবু হানিফ ও উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন বেপারী এবং রনি, জিহাদ, নওশাদ, হাশেম, মাসুদ সহ অন্য গ্রাম থেকে আরো ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী এনে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়। এতে আমার ভাই নাছির উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এবং আমার স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী তার উপর মারাত্মক হামলা করেছে। আমি সহ আরো ৪ জনের উপর তারা হামলা চালিয়ে। এখন এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা