August 14, 2026, 10:17 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে ৩য় ধাপে একযোগে ৪৭টি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের গণমিছিল!

মতলব উত্তর প্রতিনিধি:

বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা বিএনপির নির্দেশনা উপেক্ষা করে অগঠনতান্ত্রিকভাবে বিভিন্ন ওয়ার্ডের পকেট কমিটি গঠন করার প্রতিবাদে এবং মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহনের মাধ্যমে কমিটি গঠনের দাবীতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩য় ধাপে মোট ৪৭টি ওয়ার্ডে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকালে এ গণমিছিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশনা এই গণমিছিল করেন নেতৃবৃন্দ। কয়েকটি স্থানে দেখা গেছে স্বতঃফুর্তভাবে নেতাকর্মীরা গণমিছিলে অংশগ্রহন করেন এবং মিছিলে স্লোগান তোলেন।

এসময় জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার বলেন, যারা এই পকেট কমিটি গঠন করতে চায়, তাদের মতলবে কোন ঠাঁই নেই। বিগত দিন যারা অত্যাচারিত নিপিড়ীত হয়েছে, দলের জন্য জীবন যৌবন শেষ করেছে তাদেরকে কমিটিকে রাখতে হবে। এবং যাদেরকে রাখলে দল সুসংগঠিত হবে তাদেরকে কমিটিতে রাখতে হবে। নেতার এই নির্দেশনা যে অমান্য করে পকেট কমিটি করার চেষ্টা করবে তাকে শক্ত ভাবে প্রতিহত করা হবে।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার জানান, মতলবের মাটি তানভীর হুদার ঘাঁটি। একটি অসাধু চক্র রাতের আঁধারে চাচ্ছে বিভাগীয় সাংগঠনিক টিম ও চাঁদপুর জেলা বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধ পকেট কমিটি করতে। কিন্তু আমরা বেঁচে থাকতে এটা হতে দিব না।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল জানান, মতলবের মাটিতে কোন অবৈধ কমিটি হতে দিবোনা। যারা চোরের মত রাতের আঁধারে অবৈধ পকেট কমিটি করতে চান, তারা সাবধান হয়ে যান। মতলবের বিএনপির তৃণমূল ঐক্যবদ্ধ আছে আপনাদেরকে প্রতিহত করার জন্য।

এছাড়াও এর আগে প্রথম ধাপে গত ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে ৪৩টি এবং ১৮ ডিসেম্বর বুধবার ৩৪টি ওয়ার্ডে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা